পত্নীতলায়

সংবাদকর্মীর পুকুরে বিষ প্রয়োগ মাছ নিধন, ১৫ লাখ টাকা ক্ষতি

এফএনএস, মো. আতাউর রহমান, পত্নীতলা (নওগাঁ): | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:১২ পিএম
সংবাদকর্মীর পুকুরে বিষ প্রয়োগ মাছ নিধন, ১৫ লাখ টাকা ক্ষতি

নওগাঁর পত্নীতলায় বুধবার রাতে নজিপুর ইউনিয়নের যোগিবাড়ি গ্রামে দুবৃত্বরা সংবাদকর্মী আবু সাঈদ এর  পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে অভিযোগে জানা গেছে। গত এক সপ্তাহ আগে উক্ত সংবাদকর্মীর  লীজকৃত অপর একটি পুকুরেও দুবুত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করার ঘটনা ঘটায়। এ ঘটনায় উক্ত সংবাদকর্মীর প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

সংবাদকর্মী আবু সাঈদের গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার যোগিবাড়ি গ্রামে। তিনি বর্তমানে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি গ্রামের ২টি পুকুর লীজ নিয়ে রুই, কাতলাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ শুরু করেন। বুধবার রাতে খোদ্দবড়াইল মৌজায় অবস্থিত পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করেন। সকাল তিনি লোক মারফত খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন পুকুরের সকল মাছ মরে ভেসে উঠেছে। গত প্রায় এক সপ্তাহ আগে যোগিবাড়ি মৌজায় অবস্থিত অপর একটি পুকুরের দৃবৃত্তরা বিষ প্রয়োগ করে একই কায়দায় মাছ নিধন করেছে। এ সকল ঘটনায় তাঁর প্রায় ১৫লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান ভুক্তভোগি সংবাদকর্মী আবু সাঈদ। এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানান, পুকুরে মাছ নিধনের বিষয়টি আমি শুনেছি, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে