চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ও ভর্তিকৃত রোগিদের কষ্ট লাঘবে ও স্বাচ্ছন্দের জন্য চাটমোহর উপজেলা পরিষদের পক্ষ থেকে এই আইপিএস প্রদান করা হয়। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এই আইপিএস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী,গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক ফয়সাল মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বিদ্যুৎ বিভ্রাটের ফলে অনেক সময়ই রোগি ও তাদের স্বজনদের অন্ধকারে থাকতে হয়। আগত রোগিরাপড়েন বিড়ম্বনায়। এজন্যই উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলা পরিষদের পক্ষ থেকে আইপিএস ও ব্যাটারি প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে