বরিশালের মুলাদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজী শাহাবুদ্দিন ওরফে সাবু কাজীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুলাদী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকনুজ্জামান মোল্লা। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব আবু জাহিদ মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আফজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সিকদার ও মো. তারেক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জুলফিকার আহমেদ বিল্লাল সরদার, বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি হীরা চৌধুরী, বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে আজাজ, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মো. জসিম হাওলাদার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেন্টু হাওলাদার।
এ ছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। দোয়া ও মোনাজাতে মরহুম কাজী শাহাবুদ্দিনের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। গত ৭ অক্টোবর মুলাদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজী শাহাবুদ্দিন ওরফে সাবু কাজী মারা যান।