ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্ডপে বিএনপির নগদ অর্থ প্রদান

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৪:১৮ পিএম
ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্ডপে বিএনপির নগদ অর্থ প্রদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে মোট ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে ঘোড়াঘাট পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। প্রতিটি মন্দিরে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। শনিবার (১৭ অক্টোবর) ঘোড়াঘাট আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে পৌরসভার ১১টি দুর্গামন্দিরের প্রতিনিধিদের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এতে মোট অনুদানের পরিমাণ দাঁড়ায় ৫৫ হাজার টাকা। আয়োজকদের এ উদ্যোগকে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে