মক্কায় পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে গিয়ে রাজশাহীর বাঘার জহুরা বেওয়া ( ৬৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৪টার দিকে ওমরা পালনকালে তার মৃত্যু হয়। জহুরা বেওয়া বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা এবং মনিগ্ৰাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্ৰামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী । তিনি ওমরা পালনের উদ্দেশ্যে ৭ অক্টোবর ছেলে তহুরুল ইসলামের সাথে মক্কায় যান। সেখানে হটাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি---রাজিউন)।
এ বিষয়ে অধ্যক্ষ তহুরুল ইসলাম বলেন, শনিবার বেলা ৪টার সময় মা মক্কায় মারা গেছেন। আমি মায়ের সাথে পবিত্র ওমরাহ পালন করতে এসেছি। আগামী ২৩ অক্টোবর বাংলাদেশের নিজ গ্ৰামে ফেরার কথা ছিল। মক্কায় মায়ের দাফন সম্পন্ন করা হবে। মায়ের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।