লোহাগড়া স: আদর্শ কলেজের কৃতি শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ১১:২৭ এএম
লোহাগড়া স: আদর্শ কলেজের কৃতি শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের কৃতি শিক্ষক আবুল বাসার সুমন এবং সাজেদুল আলম এর বদলি জনিত উন্মুক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক কামরুন নাহার লিনা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের  শিক্ষক পীযুষ  কান্তি রায়, ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ নুরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক বাঁধন কুমার ঘোষ,কৃষি শিক্ষা বিভাগের শিক্ষক মুন্সী ওবায়দুর রহমান সেন্টু।   সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের   সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়। সভা সঞ্চালনা করেন লোহাগড়া পৌর ছাত্রদলের  যুগ্ম আহ্বায়ক  মেহেদী হাসান রনি। লোহাগড়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সম্রাট ঠাকুর, লোহাগড়া কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান, লোহাগড়া  কলেজ ছাত্রদলের সহ-সভাপতি বায়েজিদ সরদার,ইয়াসিন লস্কর, সহ-সভাপতি হাদিয়ার ফকির, বাপ্পি,তনু,ওমর ফারুক,আলী,তানভীর সহ  সাধারণ শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ  সভায় উপস্থিত ছিলেন। লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদল এসভার আয়োজন করে।

আপনার জেলার সংবাদ পড়তে