কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০২:৩৮ পিএম
কাউখালীতে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত

পিরোজপুরের কাউখালী উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে কাউখালীর বেকুটিয়া সেতুর ওপারে উত্তর শিয়ালকাঠী নতুন বাজার বেপারী বাড়ীর সামনের এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন অটোরিকশাচালক আলমগীর হোসেন (৫০), এবং দুই যাত্রী রিফাত হোসেন (২২) ও স্মৃতি (১৮)।  তারা সবাই কাউখালী উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে