তানোরে ৫৮টি পুজা মন্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র দিলেন সাবেক মেয়র

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৬:৫৫ পিএম
তানোরে ৫৮টি পুজা মন্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র দিলেন সাবেক মেয়র

রাজশাহীর তানোর উপজেলার ৫৮টি (সবগুলোতে) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুজা মন্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়েছেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।  শুক্রবার ও শনিবার দিন ব্যাপি পুজা মন্ডপে গিয়ে পুজা মন্ডপ কমিটির সভাপতিদের হাতে এসব তুরে দেন তিনি। এসময় পুজা মন্ডপের সবাপতি সম্পাদকসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।  দুর্ঘটনা এড়াতে এধরনের অগ্নিনির্বাপক যন্ত্র পেয়ে পুজা মন্ডপ কমিটির সদস্যসহ সকলেই সন্তোষ প্রকাশ করেন। এবিষয়ে তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান বলেন, দূর্ঘটনা এড়াতে তিনি নিজস্ব তহবিল থেকে এসব যত্র উপহার হিসেবে দিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে