চোরাই মোটর সাইকেল উদ্ধার করতে তদন্তে নেমে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চোরাইকৃত মোটরসাইকেলসহ ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। এর আগে রোববার রাতে মিঠাপুকুর ও পীরগঞ্জে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে মোটর সাইকেলগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মাঝগ্রামের নুর মোহাম্মদ টুকুর ছেলে শাহিন মিয়া (৩২), পীরগঞ্জের পার্বতিপুর এলাকার মৃত আব্দুল হক মন্ডলের ছেলে শিমুল মন্ডল (৩৫), একই উপজেলার কাজীপাড়ার মৃত মজনু মিয়ার ছেলে মিলন মিয়া (৩৫), জাহাঙ্গীরাবাদ এলাকার আবুল হোসেনের ছেলে হাসান মিয়া (২৮) ও ভগবানপুর এলাকার এনামুল হকের ছেলে রাশেদ প্রধান (৩২)।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে রংপুর নগরীর দর্শনা আলহাজ নগর থেকে একটি পালসার মোটরসাইকেল হারিয়ে যায়। পরে ভুক্তভোগি তাজহাট থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এই চুরির মামলা তদন্ত করতে গিয়ে সিসি ক্যামেরা বিশ্লেষন ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেল চোর সিন্ডিকেটকের মুলহোত শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে শাহিন মিয়ার তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মোটরাসাইকেল চুরির সাথে সম্পৃক্ত আরো ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া মোটরসাইকেলসহ ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মেট্রোপলিটন তাজহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রংপুর জেলার সক্রিয় মোটরসাইকেল চোর সিন্ডিকেটকে চিহ্নিত করে ৫ জনকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণা করা হয়েছে। মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সাথে আরও কারা জড়িত, সেই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। একই সাথে মোটরসাইকেল চুরি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।