শৈলকুপায়

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৭:০০ পিএম
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইদহের শৈলকুপায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শৈলকুপা মেধা-মনন মঞ্চের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও শিক্ষাক্ষেত্রে সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনে তাদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে