সেনবাগে আফজাল মোল্লা জামে মসজিদের উদ্বোধন ও মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০২:৫৩ পিএম
সেনবাগে  আফজাল মোল্লা জামে মসজিদের উদ্বোধন ও মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলার মধ্য বিজবাগে নবনির্মিত দৃষ্টি নন্দন ‘আফজাল মোল্লা জামে মসজিদ’-এর  উদ্বোধন  করা হয়েছে। এ উপলক্ষে  ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী  ওহিদ মোল্লার সভাপতিত্বে এবং অজি উল্যাহ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আল আমিন বাজার জামে মসজিদের খতিব ও বসুরহাট মডেল গার্লস মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম আল বান্না। মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জের সিরাজপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও রহমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা জাহেদুল ইসলাম এবং আফজাল মোল্লা জামে মসজিদের ইমাম মাওলানা জহির উদ্দিন। ​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিজবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের কোম্পানি, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল আফসার কাজল, মো: জামাল উদ্দিন মোল্লা, মো: ওসমান গনি মোল্লা। ​স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগের ফকিরহাট বাজার সংলগ্ন সড়কের পাশে দীঘির পাড়ে অত্যন্ত মনোরম ও দৃষ্টি নন্দন স্থাপত্যশৈলীতে মসজিদটি নির্মাণ করা হয়েছে। সৌদি আরবের এক দানশীল ব্যক্তির অর্থায়নে এবং জয়নাল আবদিন মোল্লা, ওসমান গনি মোল্লা, জামাল উদ্দিন মোল্লা ও ওহিদুর রহমান মোল্লার সার্বিক সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়। ​মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে