ভোলার দৌলতখানের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে তিন জেলেকে আটক এবং মাছ ধরার ট্রলার ও জাল জব্দ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নদীতে মাছ ধরা নিষিদ্ধ আইন উপেক্ষা করে জেলেরা মাছ ধরার দায়ে মেদুয়া ইউনিয়নের মেঘনা নদী এলাকা থেকে তিন জেলেকে আটক ও জাল ট্রলার জব্দ করা হয়েছে বলে মৎস্য অফিস সূত্রে জানা গেছে। আটককৃত জেলারা হচ্ছেন, মোঃ রাসেল, রিয়াজ ও নাজিম। এদের সবার বাড়ি উপজেলার মেদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান মোবাইল কোর্টের মাধ্যমে আটকৃত তিন জেলেকে দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ১৫০০০ মিটার মাছ ধরার জাল আগুনে বিনষ্ট করা হয়।