কিশোরগঞ্জের নিকলীতে সাবেক সংসদ সদস্য মরহুম আমির উদ্দিন আহমেদের নামে প্রতিষ্ঠিত মার্কেটে ব্যাপক ভাংচুর ও হামলার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন রাফি (২১) ও অনিক (২০)। জানা যায়, গত রবিবার, আনুমানিক রাত ৮ টার দিকে নিকলী সদরের সাবেক এমপি মার্কেটে হামলা চালানো হয়। এতে মার্কেটের কয়েকটি দোকান ভাংপুরের ঘটনা ঘটে। মার্কেটটি সাবেক সংসদ সদস্যের ছেলে উপজেলা বিএনপির সভাপতি এড. বদরুল মোমেন মিঠুর মালিকানাধীন। এই মার্কেটটি তার বাবার নামে প্রতিষ্ঠিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র চিহ্নিত কিশোর গ্যাং দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মার্কেটটিতে হামলা চালিয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। তখন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। হামলাকারীরা মার্কেটের কয়েকটি দোকানের সার্টার ও এড. মাসুদের চেম্বারে ভাংচুর চালায়। এই ঘটনায় ঐ দিন রাতেই ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, অপরাধী যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে বলেছেন। এই বিষয়ে এলাকায় এখনও থমথমে বিরাজ করছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন, এই ঘটনার পর পরই তার বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছেন বলে উল্লেখ করেন।