নিকলীর হাওরের টপসয়েল মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি খেকুরা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৬:০৯ পিএম
নিকলীর হাওরের টপসয়েল মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি খেকুরা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বর্ষা মৌসুমে নদী থেকে রাতের বেলায় অবৈধ ভাবে বালি উত্তোলন পর্ব শেষ করে। এভার বর্ষা যাওয়ার পর পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে নিকলীর বিভিন্ন হাওরে অবৈধভাবে একদল মাটি খেকুরা বেকু দিয়ে টপসয়েল মাটি নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজ একদল সংবাদ কর্মী কুর্শা হাওরে সরজমিন গেলে দেখা যায়, কয়েকটি ইট ভাটার মালিকরা বিভিন্ন কৃষকদের কে প্রলোভন দেখিয়ে তারা প্রশাসন কে না জানিয়ে মাটি নিয়ে যাওয়ার কারণে মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। তারা হাওর কি হাওরের জমির মাটি বেকু দিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে ইট ভাটায় নিয়ে যাওয়ার ফলে হাওর এখন ধ্বংস হয়ে যাচ্ছে। এসব ট্রলি দিয়ে মাটি নিয়ে যাওয়ার ফলে কুর্শা থেকে নিকলী বিভিন্ন বয়সের লোকজন রিকশা অথবা অটো বাইক দিয়ে যানবাহন করার ফলে এসব ধুলোয় শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এসব ইট ভাটার ধোয়ায়  কুর্শা এলাকার কয়েক হাজার লোকজনের বিভিন্ন গাছের ফল নষ্ট হয়ে যাচ্ছে। একিই সাথে বছরের পর বছর ধরে ইট ভাটার ধুয়ার কারণে এলাকার মানুষের দুর্বিসহ জীবন-যাপন করতে হচ্ছে। ইট ভাটার মালিকদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছে না। আজ নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তাকে এই বিষয়টি জানালে তিনি বলেন, আইনগত ভাবে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে