পিরোজপুরে বৃদ্ধ বিএনপি কর্মীকে মারধর আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৬:২৮ পিএম
পিরোজপুরে বৃদ্ধ বিএনপি কর্মীকে মারধর আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এক বিএনপি কর্মীকে মাধরের ঘটনায় আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ইউনিয়নের বৃদ্ধ বিএনপি কর্মী মো. ছালাম শেখ (৬১) কে মঙ্গলবার (২০ অকটোবর) রাতে মারধর করার ঘটনায়  মামলা হলে আজ  দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  নোমান মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পাশের সড়ক দিয়ে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি যাওয়ার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তাকে মারধর করলে  মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যানসহ সাতজনের নাম উল্লেখে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা হলে আজ পুলিশ নোমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে