আশাশুনির পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৭:০৩ পিএম
আশাশুনির পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

আশাশুনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শারদীয় দুর্গাপূজার নবমীতে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

উপজেলার সবদালপুর সার্বজনীন দুর্গামন্দির, মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। 

এসময় নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিমা বিসর্জন প্রসঙ্গে পুলিশ সুপার সরকারি নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্ধারিত নির্দেশনা অনুযায়ী বুধবার সব পূজামণ্ডপের প্রতিমা একযোগে বিসর্জনের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বিসর্জন কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এসময় সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে