বাউফলে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৫:৪৩ পিএম
বাউফলে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে আলিফ হামজা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার রড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোসিংগা গ্রামের শামসু মিস্ত্রির নাতি এবং সোহাগ মিস্ত্রির ছেলে আলিফ হামজা ফুফুর বাড়ি ডালিমা গ্রামে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়।পরে শিশুটিকে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটিকে নিজ গ্রাম গোসিংগায় নিয়ে আসার পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে