রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০২:১২ পিএম
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে মো. রাসেল (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম বাড়ি নাটোর সদর উপজেলায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে কলেজছাত্র রাসেল মারা যান। হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন সকালেই তিনি মারা যান। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, আর ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। বর্তমানে ১৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে