শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৪:১১ পিএম
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। শনিবার (২৪ অক্টোবর) রাত ৩ টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে ওই গ্রামের সৌদি প্রবাসী বাধন মোল্লার বাড়িতে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। তারা জানালা দিয়ে প্রথমে বাধনের বাবা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে দরজা খুলতে বলে। দরজা খুললে পরে তাকে খুঁটির সঙ্গে বেঁধে ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশিরা এসে তাকে খুঁটির সঙ্গে বাধা অবস্থায় দেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলমান। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে