চাটমোহর প্রেসক্লাবে দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৪:৫০ পিএম
চাটমোহর প্রেসক্লাবে দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের বদলীজনিত বিদায় উপলক্ষে চাটমোহর প্রেসক্লাবে এই দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাবের আযোজনে শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী,বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ,প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান পলাশ,প্রেসক্লাব্রে সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। এসময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই কর্মকর্তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় সংবর্ধনায় মুসা নাসের চৌধুরী তাঁর কর্মকালে চাটমোহর প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন,এমন পজিটিভ সাংবাদিকতা বিরল। তিনি বলেন,চাটমোহরের মানুষ আমাকে ভুললেও,আমি কখনও চাটমোহরকে ভুলবো না।

আপনার জেলার সংবাদ পড়তে