ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় যোগ দিতে চাওয়ায় অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা অসন্তুষ্ট হয়েছিলেন ক্লাবটির আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। এবার তাই ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। গত শনিবার দেপোর্তিভোর বিপক্ষে জয়ে ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন আলভারেজ। ম্যাচ শেষে তার ওপর সমর্থকদের থাকা সমর্থকদের অসন্তুষ্টি ও হতাশা নিয়ে কথা বলেন তিনি। গত গ্রীষ্মে বিশ্বকাপ চলাকালীন আলভারেজ বলেছিলেন, বার্সেলোনার হয়ে খেলে‘স্বপ্ন পূরণ’ করতে চান। সেই মন্তব্যের পর দলবদলের আলোচনা শুরু হলে তা চলমান থাকে কয়েক মাস। ম্যাচ জেতার পর স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টার প্লাসকে হুলিয়ান আলভারেজ বলেন, ‘বিশ্বকাপের সময় আমি যা বলেছি, তার জন্য সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কথাটি যেভাবে বলেছি এবং যে সময়ে বলেছি, তা ভুল ছিল।’ তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পেরেছি কেন সমর্থকরা আমার ওপর রেগে আছেন। আমি যদি সমর্থক হতাম, আমিও রেগে থাকতাম। বিশেষ করে এই ক্লাবে যোগ দেওয়ার পর তারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছে।’ মৌসুমের শুরুতে নিজ ক্লাবের সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনেছিলেন আলভারেজ। মৌসুম সামনে এগোনোর পর পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। পরিস্থিতি বদলে দেওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, কঠোর পরিশ্রম ও বিনয়ের মাধ্যমে এই পরিস্থিতি বদলাতে পারবো। সাম্প্রতিক ম্যাচগুলোতে শারীরিকভাবে এবং বল পায়ে নিজেকে আরও ভালো অনুভব করছি। আমি দলকে সাহায্য করতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই।’