এমবাপের জোড়া গোলে বার্সার জয়রথ থামালো রিয়াল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৯:৩১ এএম
এমবাপের জোড়া গোলে বার্সার জয়রথ থামালো রিয়াল

স্প্যানিশ লা লিগায় বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সোলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে করে বার্সা চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে। এই ম্যাচ হারলেও বার্সার শীর্ষস্থান অক্ষুন্ন আছে। কিন্তু এই জয়ের মাধ্যমে রিয়াল তাদের চিরপ্রতিদ্বন্দ্বির চেয়ে মাত্র তিন পয়েন্টে কম নিয়ে তৃতীয়স্থানে অবস্থান করছে। ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময়ে শেষ হওয়ার চার মিনিট আগে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে রাফিনহার গোলে বার্সায় সমতায় ফিরেছিল। তবে ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে আবারও এগিয়ে নেন ফরাসি সুপারস্টার। এই ম্যাচের মাধ্যমে বার্সার লক্ষ্য ছিল লা লিগার শুরুর দিকেই একটানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়া। তারা যদি এই ম্যাচটি জিতত তাহলে টানা ১০ ম্যাচে জয়ের অন্যবদ্য রেকর্ড গড়ত। রিয়াল মাদ্রিদ ১৯৬৮-৬৯ মৌসুমের প্রথম ৯টি ম্যাচের সবগুলোতে জয় পেয়েছিল। বার্সা এবার তাদের স্পর্শ করলেও রিয়ালকে টপকে যেতে পারল না।