কিশোরগঞ্জের নিকলী-বাজিতপুর-কুলিয়ারচর উপজেলাগুলোতে একটি চক্র দিনে ও রাতে নদী থেকে অবৈধ বালু তুলে ষ্টীলবডি নৌকা দিয়ে আনলোড করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে, নিকলী উপজেলার ধনু নদী ও কালী নদী থেকে প্রতিদিন রাতে বড় বড় লোডিং মেশিন দিয়ে বালু আনলোড করছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এসব বালু নিকলীর ছাতিরচর ইউনিয়নের গ্রামে ষ্টীলবডি নৌকা দিয়ে তারা প্রতি ফুট বালু ৭-৮ টাকা আনলোড করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। নিকলী প্রশাসন এদিকে কোনো নজর নেই। একই কায়দায় কুলিয়ারচর উপজেলার মানিকদি ব্রিজের এপাশ ও ওপাশে বালু চক্রটি ষ্টীল বডি নৌকা দিয়ে অনুরূপভাবে বালু আনলোড করার ফলে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। অন্যদিকে বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একই কায়দায় এই চক্রটি ঘোড়াউত্রা নদী থেকে বালু তুলে নিয়ে বিভিন্ন খানে বিক্রি করছে বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা। এই বিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সঠিক পদক্ষেপ নিলে হয়তো নদীর পাড়ের গ্রামগুলো রক্ষা পেতে পারে বলে অনেকের ধারণা।