কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের রাতভর বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ২০ পিস ট্রাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত দুই আসামি, জুয়া খেলার অভিযোগে ছয়জন এবং অন্যান্য মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে বিভিন্ন অপরাধ ও মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশের এ বিশেষ অভিযান অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মোঃ খালেদুর রহমান বলন,পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ জনকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার সকালে।