এমপি খোকন তালুকদার

জামায়াত ক্ষমতায় আসলে মা-বোনেরা ইজ্জত নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারত না

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ১১:০৬ এএম
জামায়াত ক্ষমতায় আসলে মা-বোনেরা ইজ্জত নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারত না

জামায়াতে ইসলামী মুখে এক কথা বললেও বাস্তবে ধর্ষণ, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার বিকেলে পৌর ঈদগাহ মাঠে জেলা যুবদলের আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর যুব সমাবেশে বক্তব্যকালে তিনি একথা বলেন। এমপি খোকন তালুকদার বলেন,জামায়াত মুখে বলে তারা চাঁদাবাজি,মাদক কারবার ও ধর্ষণের সঙ্গে জড়িত নয়,কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াত ধর্ষণ, মাদক কারবার আর চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন। তিনি আরও বলেন,আল্লাহ বাংলাদেশকে জামায়াতের হাত থেকে রক্ষা করেছেন। এই দল যদি কখনো ক্ষমতায় আসতে পারত, তবে দেশের মা-বোনেরা ইজ্জত নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারত না।  এসময় মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে