‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলা কার্যালয়ের সামনে র্যালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. ওলিউর রহমান রুবেল।
জিয়ানগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী শিমুল বড়াল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মুনছুর হেলাল, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন, উপজেলা সমাজসেবক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।