চিরিরবন্দরে গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ অক্টোবর বুধবার বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে গ্রাম পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। গ্রাম পুলিশদের উদ্দ্যেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাদের সমাবেশ হবে। সে সমাবেশে আপনাদের শৃংখলা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা মেনে চলতে হবে। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।