সেনবাগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ পিএম
সেনবাগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌরসভা যুবদল। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহরের দক্ষিণ বাজারে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহ, মিয়া মোহাম্মদ ইলিয়াস, আবদুল হান্নান লিটন, নুরনবী বাচ্চু, মির্জা মোস্তফা, হুমায়ুন কবির হুমু, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, শাহাদাত আনচারী তিতুমীর, সুলতান সালাউদ্দিন লিটন, মহিন উদ্দিন মহিন, নুরনবী রাজু, মোকারম হোসেন, মোয়াজ্জেম হোসেন, দুলাল গাজী ও খোকনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে