নাজিরপুরে জেলা প্রশাসকের সথে মতবিনিময় সভা

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:৫১ পিএম
নাজিরপুরে জেলা প্রশাসকের সথে মতবিনিময় সভা

পিরোজপুরের নাজিরপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সথে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষন হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশনেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব, নাজিরপুর থানার ওসি তদন্ত আব্দুল হালিম, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শেখ আব্দুর রাজ্জাক ও নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতি কে এম সাঈদ প্রমূখ। এ ছারা সকল সরকারী, বে-সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মান উন্নয়ন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্টদের মতামত ও বক্তব্য তুলে ধরা হয়।

সভা শেষে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্কুলগামী কিশোরীদের মাঝে বাই-সাইকেল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য খাবার পরিবেশন সামগ্রী এবং উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করেন এবং শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে