আশাশুনিতে ইউসিসিএ'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:১২ পিএম
আশাশুনিতে ইউসিসিএ'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউসিসিএ চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফাসার শ্যামানন্দ কুণ্ডু। জুনিয়র হিসাবরক্ষক সঞ্জয় দত্তের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউসিসিএ চেয়ারম্যান মনিরুজ্জামান ও স ম সেলিম রেজা এবং ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় উপজেলার ৫৯টি কৃষক সমবায় সমিতির ম্যানেজাররা উপস্থিত ছিলেন। বক্তারা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, ঋণ আদায় কার্যক্রম জোরদার এবং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে  সমবায়ের মূল চেতনা ধারণ করে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে কৃষক এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার আহ্বান জানান। সভায় দ্রুত ঋণ পরিশোধে অবদান রাখায় তিনটি কৃষক সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। 


আপনার জেলার সংবাদ পড়তে