দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ আসামীসহ আটক ১

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:০৪ পিএম | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:০৪ পিএম
দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ আসামীসহ আটক ১

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ০৪ জন পলাতক আসামী এবং নিয়মিত মামলায় ০১ জন আসামী আটক হয়েছে। আটককৃত সকল আসামীকে শুক্রবার ৩০ অক্টোবর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নেতৃত্বে এসআই সাহিদুল আলম, এসআই জাকারিয়া শেখ, এসআই সোহাগ মিয়া, এসআই বেলায়েত হোসেন ও পিএসআই বিপ্লব মালাকার সঙ্গীয় অফিসারের সহায়তায় অভিযান পরিচালনা করে ইং-৩০/১০/২০২৬ তারিখ রাত অনুমান ১টা ৩০ মিনিটের দিকে দেবহাটা থানা এলাকা হতে সিআর পরোয়ানাভুক্ত আসামী ১। গফফার মোল্লা, পিতা- দ্বীন আলী মোল্লা, সাং-পূর্ব কুলিয়া, থানা- দেবহাটা ২। লতিফ গাজী (৫০), পিতা- নুর আলী গাজী, সাং- আতাপুর, থানা- দেবহাটা, ৩। মোঃ ফেরদাউস (২৫), পিতা- ফারুক সর্দার, সাং- বড়শান্তা, থানা- দেবহাটা, ৪। মনিরুল ইসলাম, পিতা-মৃত মালেক গাজী, সাং-পুষ্পকাটি, গুরুগ্রাম, থানা- দেবহাটা, সর্ব জেলা- সাতক্ষীরাগণক গ্রেফতার করেন। এছাড়াও পৃথক অভিযান পরিচালনাকালে এসআই আহম্মদ আলী, এএসআই সাগর শেখ সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মামলার আসামী তমা সাহা(৩৫), স্বামী-তন্ময় সাহা, সাং- শ্রীপুর ওয়ালেচ অফিস মোড়, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট (এ/পি সামছুর রহমান রোড সিটি কলেজ তালতলা রুমন এর বাড়ীর ভাড়াটিয়া ওয়ার্ড নং-২৩ থানা-খুলনা সদর, কেএমপি খুলনা) কে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, আটককৃত আসামীরা দীর্ঘদিন পলাতক ছিল। তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে