চাঁদপুর এইচএসসি পরীক্ষা-২০২৬ এ পাসের হার ৮৫.৪৪ শতাংশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬, ০২:০৪ পিএম | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০১:৫৮ পিএম
চাঁদপুর এইচএসসি পরীক্ষা-২০২৬ এ পাসের হার ৮৫.৪৪ শতাংশ

চাঁদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, কলেজটিতে এ বছর সর্বমোট পাসের হার ৮৫.৪৪ শতাংশ।​কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আব্দুল মান্নান স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে জানা যায়, পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা-তিনটি শাখা থেকে মোট ৫৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মোট ৪৯৩ জন শিক্ষার্থী। আর তিন শাখা মিলে মোট জিপিএ-৫ অর্জন করেছেন ৩৯ জন।

​শাখাভিত্তিক ফলাফল চিত্র:

​বিজ্ঞান শাখা: এ শাখা থেকে মোট ২৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৫১ জন উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৬.৫৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।

​মানবিক শাখা: মানবিক শাখা থেকে মোট ১৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২৫ জন পাস করেছেন। এ বিভাগে পাসের হার ৯৬.১৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

​ব্যবসায় শিক্ষা শাখা: এই শাখা থেকে মোট ১৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১১৯ জন উত্তীর্ণ হয়েছেন। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৭৪.৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।

আপনার জেলার সংবাদ পড়তে