নোয়াখালীর সেনবাগে ২০২৬ সালের আলিম পরীক্ষায় ৯টি মাদ্রাসা থেকে ২৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৩৬ জন। এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫০.৫৫ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ফলাফল অনুযায়ী, সেনবাগ ফাজিল মাদ্রাসা থেকে ৭৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৫ জন। কানকিরহাট ফাজিল মাদ্রাসা থেকে ৩৬ জনের মধ্যে পাস করেছে ১৩ জন। এনায়েতপুর রহমতিয়া আলিম মাদ্রাসা থেকে ৩৫ জনের মধ্যে ১৮ জন, মটুবী বোরহানুল উলুম আলিম মাদ্রাসা থেকে ২৮ জনের মধ্যে ১৩ জন, চাচুয়া হাজী আকবর আলী আলিম মাদ্রাসা থেকে ১৮ জনের মধ্যে ১০ জন, রাজারামপুর বশিরিয়া আলিম মাদ্রাসা থেকে ১৫ জনের মধ্যে ১০ জন, জয়ানগর ওজেদিয়া আলিম মাদ্রাসা থেকে ২৩ জনের মধ্যে ১২ জন, বিজবাগ রাব্বানিয়া আলিম মাদ্রাসা থেকে ১৩ জনের মধ্যে ৯ জন এবং একশফাকুল হক মান্না আলিম মাদ্রাসা থেকে ২৭ জনের মধ্যে ১৬ জন উত্তীর্ণ হয়েছে।ফলাফলে বিজবাগ রাব্বানিয়া আলিম মাদ্রাসা সর্বোচ্চ ৬৯.২৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। অন্যদিকে কানকিরহাট ফাজিল মাদ্রাসায় সর্বনিম্ন পাসের হার ৩৬.১১ শতাংশ। সব মিলিয়ে ৯টি মাদ্রাসায় ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৬ জন উত্তীর্ণ এবং ১৩৩ জন অনুত্তীর্ণ হয়েছে।