কলমাকান্দায় সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০২:০৫ পিএম
কলমাকান্দায় সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আড়য়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন। সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলামেন পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।এ সময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, যুব সংগঠক রতন আকঞ্জী ও মো. শাহাবুদ্দিন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং উদ্যোক্তা উজ্জ্বল মিয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন এবং কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে যুবসমাজ নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।