ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস পালন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০৩:০৩ পিএম
ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস পালন

দিনাজপুরের ঘোড়াঘাটে যুব দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে- উপজেলা হলরুমে আলোচনা সভা হয়েছে। যুব দিবসের প্রতিপাদ্য-দক্ষযুব  গড়বে দেশ,সবার উন্নয়নে বাংলাদেশ।

এই প্রতিপাদ্যকে সামনে রেখে, যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভূমি কমিশনার আব্দুল আল মামুন কাউসার শেখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন বিষয়ক কৃষিবিদ মোছাঃ মহাসিনা আক্তার, আবু সাঈদসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। এছাড়া যুব উন্নয়নে বিশেষ অবদানের জন্য দুইজন সফল যুবকের হাতে নগদ অর্থ  উপহার তুলে দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য  র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।