জাতীয় যুব দিবস পালিত

সেনবাগে ২৫ যুবকের মাঝে সাড়ে ৭ লাখ টাকার ঋণ বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০৬:১৬ পিএম
সেনবাগে ২৫ যুবকের মাঝে সাড়ে ৭ লাখ টাকার ঋণ বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, যুব র‌্যালি ও শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুম উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খোরশেদ আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্ট্রাক্টর মোহাম্মদ ফখরুল কবীর সঞ্চালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিনরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুর জামান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহীদ উল্যাহ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিন উদ্দিন মহিন ও নুরনবী রাজু। এ সময় বিভিন্ন পর্যায়ের যুব উদ্যোক্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন আত্মকর্মী যুবকের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে