বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে যশোরের অভয়নগরে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সাউদার্ন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রহমান, সাউদার্ন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সহকারী উপাধ্যক্ষ ওমর ফারুক, সহকারী শিক্ষক কানাই লাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স। র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে সাউদার্ন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।