জনকল্যাণের অনন্য নজির

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে ৫৫ টাকায় ২ কে.জি. আটা পেয়ে কৃতজ্ঞ দেশবাসী

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০১:০১ পিএম
প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে ৫৫ টাকায় ২ কে.জি. আটা পেয়ে কৃতজ্ঞ দেশবাসী

জনগণের সরকার হিসেবে বিএনপি ও বর্তমান সরকারের দূরদর্শী, জনবান্ধব এবং ঐতিহাসিক পদক্ষেপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশের মেহনতী, গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত গতিশীল ও প্রজ্ঞাবান নেতৃত্ব এবং সরাসরি দিকনির্দেশনায় খাদ্য অধিদপ্তর কর্তৃক খোলা বাজারে মাত্র ৫৫ টাকায় ২ কে.জি. পুষ্টিকর আটা বিক্রির এই যুগান্তকারী কার্যক্রম চালুকরণ দেশের ইতিহাসে এক সুদূরপ্রসারী ও প্রশংসনীয় মাইলফলক হয়ে থাকবে।

বাজার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায়, বর্তমান মুক্তবাজার অর্থনীতি ও খুচরা বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা, ঠিক সেই মুহূর্তে বিএনপি সরকারের এই সময়োপযোগী ভর্তুকিমূল্য কার্যক্রম সাধারণ মানুষের জীবনে আশীর্বাদস্বরূপ হয়ে এসেছে। মাত্র ৫৫ টাকায় ২ কে.জি. মানসম্মত আটা বিতরণের এই অভাবনীয় ও জনদরদী উদ্যোগ প্রমাণ করে যে, বর্তমান সরকার সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে আছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনকল্যাণমূলক রাজনীতির আদর্শকে ধারণ করে বর্তমান সরকার যেভাবে সাধারণ মানুষের পেটের ভাত ও পুষ্টির নিশ্চয়তা বিধান করছে, তা আজ সর্বমহলে একবাক্যে প্রশংসিত হচ্ছে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে দেশজুড়ে সাধারণ ক্রেতা ও সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার জোয়ার বইছে।

খাদ্য অধিদপ্তর কর্তৃক অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সাথে পরিচালিত এই কার্যক্রমে সরবরাহকৃত ২ কেজির প্রতিটি প্যাকেটে রয়েছে নিখুঁত পুষ্টি বিন্যাস। পরীক্ষিত উপাদান অনুযায়ী সম্পূর্ণ খাঁটি গম বীজ থেকে তৈরি এই আটা পরিবারের পুষ্টির চাহিদা শতভাগ পূরণ করছে। এতে রয়েছে পর্যাপ্ত ক্যালরি, প্রোটিন, কার্বোহাইড্রেট ও প্রয়োজনীয় মিনারেলস। এছাড়া আধুনিক ও মানসম্মত প্যাকেজিংয়ের ফলে খোলার পর ঢাকনযুক্ত কৌটায় শুকনো জায়গায় সংরক্ষণ করলে এর গুণগত মান দীর্ঘদিন একই থাকে, যা সরকারের নিখুঁত পরিকল্পনা এবং প্রতিটি কাজে সর্বোচ্চ পেশাদারিত্ব ও উৎকর্ষের পরিচয় বহন করে।

একজন গণমাধ্যমকর্মী হিসেবে মাঠপর্যায়ে সরেজমিন ঘুরে সাধারণ মানুষের চোখেমুখে যে স্বস্তি ও আশার আলো দেখা গেছে, তা সত্যিই অভিভূত করার মতো। লাইনে দাঁড়িয়ে স্বস্তির মূল্যে এই আটা সংগ্রহ করার সময় সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে বর্তমান সরকারের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন। দেশের এই ক্রান্তিলিকালে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সরকারের এই মহতী উদ্যোগগুলো যথাযথভাবে দেশবাসীর সামনে তুলে ধরতে পেরে আমরাও গর্বিত। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় বিএনপি সরকারের এই ঐতিহাসিক ও জনবান্ধব ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং সাংবাদিক সমাজ সবসময় সত্য ও জনকল্যাণের পক্ষে এভাবেই অবিচল থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে