প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে আগামীকাল ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাটে প্রেসব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বুধবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনায় অনুষ্ঠাতব্য ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজন মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বড়পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন উদ্বোধনী অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উপভোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান। পাশাপাশি অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।