এনসিপির মুলাদী উপজেলা শাখার কমিটি গঠণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০৩:১৫ পিএম
এনসিপির মুলাদী উপজেলা শাখার কমিটি গঠণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র বরিশালের মুলাদী উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে-এনসিপির জেলা শাখার আহবায়ক মো. আবু সাঈদ মুসা ও সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৗেেসর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য মুলাদী উপজেলা সমন্বিত এনসিপির আংশিক আহবায়ক কমিটির অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে মো. তৌহিদুল ইসলাম সুমনকে আহবায়ক, ইব্রাহিম হোসেনকে সদস্য সচিব, ওমর আলী ও মো. শফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান, শাহাদাত হোসেন সাজ্জাদ, এইচ.এম জুবায়ের আহমেদ জাহিদ ও আহমেদ রায়হানকে যুগ্ম আহবায়ক, ইঞ্জিনিয়ার মো. ইউছুফ আলী ইমরান ও মো. সাইফুল ইসলামকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মো. সোলাইমান মাহমুদ (প্রবাসী), মেহেদি সিফাত ও নুরুল হক নুরুকে যুগ্ম সদস্য সচিব, মো. নাইমুল ইসলাম, মো. রায়হান চৌধুরী খোকা ও মো. আরিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক।

মো. আল মমিনকে দপ্তর সম্পাদক, আল আমিন গাজীকে সহ-দপ্তর সম্পাদক, রাকিব শিকদারকে প্রচার সম্পাদক, মো. সজীব হোসেনকে অর্থ সম্পাদক, শরিফ হোসেনকে জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, রাব্বি হাসানকে শ্রম ও পরিবহণ বিষয়ক সম্পাদক, আবুল কাশেমকে ধর্ম বিষয়ক সম্পাদক, মাহিমকে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, রাব্বি মৃধাকে (প্রবাসী) সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, ইউনুস আকন, জহিরুল ইসলাম, মেহেদি হাসান, সাইদুল ইসলাম শিপু, মো. শাওন হাওলাদার, নাইম হোসেন, মো. রাজিব হোসেন, এইচ.এম মিরাজ হোসেন ও মো. ইলিয়াস হোসেনকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা এনসিপি'র কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে