খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ফায়েককে ঢাকা থেকে গ্রেপ্তার

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ৪ নভেম্বর, ২০২৬, ০৪:১৮ পিএম | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০৪:১৮ পিএম
খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ফায়েককে ঢাকা থেকে গ্রেপ্তার

খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখকে (৪৩) গ্রেপ্তার করেছে এসআরবি-৬। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকা মহানগরীর পল্লবী এলাকা থেকে এসআরবি-৪-এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে।এসআরবি'র এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকার পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৮/৭৭ নম্বর রোডে অভিযান চালিয়ে ফায়েক শেখকে গ্রেপ্তার করা হয়।  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।মামলার বিবরণ সূত্রে জানা যায়, গৎ ১ নভেম্বর (রোববার) সন্ধ্যায় তাঁতি দল নেতা হুমায়ুন কবির নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। পূর্বশত্রুতার জের ধরে আসামি ফায়েক শেখসহ অন্য আসামিরা সেখানে প্রবেশ করে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবিরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় সিদ্দিক শেখ নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে