নিকলীতে

জমি থেকে টপসয়েল মাটি ভেকু দিয়ে নিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ পিএম
জমি থেকে টপসয়েল মাটি ভেকু দিয়ে নিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা

কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি একটি হাওর অধ্যুষিত উপজেলা। সেই উপজেলায় ৭টি ইউনিয়ন রয়েছে। ৭টি ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটি ইউনিয়নের কৃষি জমি থেকে ভেকু দিয়ে টপসয়েল মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বিশেষ করে গুরই, ছাতিরচর, শিংপুর, নিকলী সদর সহ প্রায় সব ইউনিয়ন থেকে কৃষি জমির মাটি ভেকুর মাধ্যমে বিভিন্ন ট্রাক দিয়ে মাটি নিয়ে যাচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষি জমির মালিকরা গণমাধ্যন কর্মীদের জানান, সদর ইউনিয়নের ২টি ইট খলার মধ্যে ভেকুর মাধ্যমে ট্রাক দিয়ে মাটি নিয়ে যাওয়ার ফলে পার্শ্ববর্তী জমি ভেঙ্গে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় এসব ইট খলার মধ্যে ট্রাক দিয়ে মাটি নিয়ে যাওয়ার ফলে নিকলী সদরের রাস্তার মধ্যে বিভিন্ন যানবাহনের মধ্যে বিভিন্ন জনতা চলাচলের সময় পরিবেশ নষ্ট করছে। কুর্শা এলাকার কয়েকটি গ্রামে ইট খলার ধোয়ার কারণে বিভিন্ন গাছের ফল ঝরে যাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এলাকাবাসী উপজেলা প্রশাসন কে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রদক্ষেপ নেয় না বলে তাদের অভিযোগ। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা গণমাধ্যম কর্মীদের বলেন, অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে