আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার বিকেলে বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খাইরুল আলম সুমনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম খান।
এ খবর মুহুর্তের মধ্যে বাকেরগঞ্জের সর্বত্র ছড়িয়ে পরলে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম খানকে নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
সাধারণ ভোটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন-ক্যাপ্টেন (অবঃ) মো. কামরুল ইসলাম খান, দলমত নির্বিশেষে বাকেরগঞ্জ উপজেলায় আপনার মতো একজন জনপ্রতিনিধির প্রয়োজন। যার হাত ধরে বাকেরগঞ্জ উপজেলার অবহেলিত জনপদ এবং জনসাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন সাধিত হবে।
অনেকেই লিখেছেন-আপনার প্রতি আমাদের দোয়া ও শুভকামনা থাকবে সব সময়। টাকা দিয়ে ভোট কিনে দলের নাম ব্যবহার করে বাকেরগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত অনেক জনপ্রতিনিধি এসেছেন কিন্তু কেউ বাকেরগঞ্জের অবহেলিত জনপদের উল্লেখযোগ্য কোন উন্নয়ন করতে পারেনি। না পেরেছে জনগনের আকাঙ্খা পুরন করতে। তাই আশা রাখবো আপনার মতো ক্লিন ইমেজের অসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেনের হাত ধরেই বাকেরগঞ্জের ভাগ্যবদল হবে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম খান বলেন-জনগনের অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জনগনের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ইনশআল্লাহ বাকেরগঞ্জবাসীর আমার প্রতি যে ভালবাসা, সেই ভালবাসা ধরে রেখে অবহেলিত জনপদের প্রতিটি উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এ জন্য তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
উল্লেখ্য, বরিশাল-৬ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।