বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদারের উদ্যোগে এবং মীরগঞ্জ ফেরি ইজারা কর্তৃপক্ষের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুম্মা নামাজ শেষে মীরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে মীরগঞ্জ ফেরিঘাট ও খেয়াঘাট ইজারা কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।