নীলফামারীতে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৩:২০ পিএম
নীলফামারীতে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

নীলফামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের কালীতলা বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দুটি দোকান মালিকের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৩ জানুয়ারী ওই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় কৃষি বিপণন এরশাদ আলম খান উপস্থিত ছিলেন। বাসি খাবার ডীপ ফ্রিজে সংরক্ষণ,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহার করায় এ জরিমানা আদায় করা হয়।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, ঢাকাইয়া হোটেল থেকে ৭ হাজার এবং মদন স্টোর থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাৎক্ষনিক ভাবে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।  

আপনার জেলার সংবাদ পড়তে