ফেইসবুকে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৪২ পিএম
ফেইসবুকে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুর্গাপুর উপজেলা বাসিন্দা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি উপজেলা বিএনপি প্রাক্তন সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান। ৫ জানুয়ারী সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেণ তিনি। লিখিত বিবরণে জানান সম্প্রতি এক অচেনা আইডি থেকে তাকে এবং তার পরিবারের সদস্যগনকে জরিয়ে একটি মহল মিথ্যা অসত্য বানোয়াট ভিত্তিহীন বিবরণ তুলেধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা বাস্তবতার সাথে কোন মিল নেই বা কোন প্রমানও নেই,এই অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি এই অপপ্রচার করা থেকে বিরত থাকার জন্য ঐ মহলটিকে সতর্ক করেদেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি সমর্থিত বিদ্যুৎ সরকার,নুরুল আমিন তালুকদার ও মোঃ এনামুল হক প্রমুখ। উল্লেখ্য যে তার অনুরোধে লিখিত বিবরণটি পাঠ করেণ বিদ্যুৎ সরকার।

আপনার জেলার সংবাদ পড়তে