ইন্দুরকানীতে অর্ধশতাধিক ইউপি সদস্যরা বিএনপিতে যোগদান

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম
ইন্দুরকানীতে অর্ধশতাধিক ইউপি সদস্যরা বিএনপিতে যোগদান

পিরোজপুরের ইন্দুরকানীতে তিন ইউপি চেয়ারম্যান সহ অর্ধশতাধিক ইউপি সদস্যরা বিএনপিতে যোগদান করেছেন । মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয় আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন । যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সেলিনা রহমান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কমিটি সদস্য বিলকিস জাহান শিরিন, পিরোজপুর-১ আসনের ধানের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলগমীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম  খান, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত,সাবেক জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদ্জ্জুামান লাভলু,সহ কেন্দ্রীয় ও জেলা বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । এসময় তারা ফুল দিয়ে তাদেরকে বরন করেন নেন । এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন । আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু,পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন সহ ৫টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ,মহিলা ইউপি সদস্য সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা যোগদান করেন ।  নেতাকর্মীরা বলেন,বর্তমানে পিরোজপুর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম বেশ জোরালো হয়েছে। বিশেষ করে পিরোজপুর-১ আসনে দীর্ঘ ২৯ বছর পর বিএনপির দলীয় প্রার্থী (অধ্যক্ষ আলমগীর হোসেন) ঘোষণা করার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এর ফলে ইন্দুরকানীসহ আশেপাশের এলাকাগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিএনপিতে যোগদানের প্রবণতা বাড়ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে চান।

আপনার জেলার সংবাদ পড়তে