আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- টুকু

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০৯ পিএম | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:০৯ পিএম
আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে। রবিবার (১৮জানুয়ারি) দুপুরে শহরের শহীদ মিনারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের অধিকার আদায়ের সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন।কখনো তিনি অন্যায়ের কাছে আপস করিনি। আজকে সেই নেত্রী আমাদের মাঝে নেই । এতে করে বাংলাদেশ আজকে অভিভাবক হারিয়েছে। বিশ্বের মানচিত্রে এত বড় জানাযা ইতিপূর্বে কারো হয়নি। একজন ভালো মানুষের জানাজায় প্রমাণ করে দিয়েছেন মানুষের উপস্থিতি।  তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিএনপির বিকল্প কোন কিছু ভাবছে না। কারন এই মুহূর্তে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মানুষ ঐক্যবদ্ধ।  এদেশে মানুষ মনে করেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তারেক রহমান ক্ষমতা আসলে মানুষ তার গণতন্ত্রের অধিকার ফিরে পাবে। সেই সঙ্গে  বাকস্বাধীনতাও  রক্ষা পাবে।  টুকু আরো বলেন, আমি নির্বাচিত হলে এই টাঙ্গাইলকে মডেল টাঙ্গাইল হিসাবে গড়ে তুলবো। সেই সঙ্গে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাং মুক্ত টাঙ্গাইল গড়ে তুলবো।

আপনার জেলার সংবাদ পড়তে