টাঙ্গাইলে হত্যার দায়ে আসামিকে ১ বছরের কারাদণ্ড

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ১০:২১ এএম
টাঙ্গাইলে হত্যার দায়ে আসামিকে ১ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে শাশুড়িকে হত্যার দায়ে এক ব্যক্তিকে  এক বছরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন জামালপুর সদর উপজেলার তেলিয়ানপাড়ার মো.রেজাউল করিম (৪৬)। এছাড়াও আরো ৫জন আসামীর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।  তারা হচ্ছেন, তোতা মিয়া, আবুল কালাম, মিলন মিয়া,রছামাদ মন্ডল এবং আজিজুল হক। রবিবার (১৮ জানুয়ারী)  বিকেলে এই রায় দেন টাঙ্গাইলের  বিশেষ আদালতের বিচারক দিলারা আলো । এসময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  জানা যায় ২৮ জুন ২০০৬ সালে  নিহত ওই নারীর স্বামী জেলার মধুপুর থানায় ৬জনের নামে একটি হত্যা মামলায় দায়ের করেন। বিশেষ জজ আদালতের সরকারি কৌশলী শাহজাহান কবির জানান, জেলার মধুপুর উপজেলার বুড়াকুড়ির গ্রামের নুর হাইযের মেয়ে নুরুনাহারকে বিয়ে করেন দণ্ডপ্রাপ্ত আসামি  রেজাউল করিম।  এরপর স্বামী স্ত্রী মধ্যে পারিবারিক বিরোধের কারনে নুরুন্নাহার স্বামী রেজাউলকে তালাক দেন। এর প্রেক্ষিতে স্বামী রেজাউল ক্ষিপ্ত হয়ে ২৭ শে জুন ২০০৬ সালে রাতে শশুর বাড়িতে হত্যার উদ্দেশ্যে যান। এসময় স্ত্রী নুরুন্নাহারকে আক্রমণ করেন। এর এক পর্যায়ে শাশুড়ি রাবেয়া বেগম এগিয়ে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।  এতে শাশুড়ী রাবেয়া বেগমকে আহত অবস্থা মধুপুর বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে