নড়াইলের লোহাগড়া উপজেলার অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রাহাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় আরবি বক্তৃতা প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মাদ্রাসার মুহ তামিম ও প্রিন্সিপাল মুফতি বাকি বিল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খোজ নিয়ে জানা যায়, মাত্র এক বছরে একদল দক্ষ শিক্ষক প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এখানে শিক্ষক হিসাবে রয়েছেন বিভিন্ন মসজিদের ইমাম। এখানে শিক্ষা ব্যবস্থাপক মুফতি আব্দুল কাদের। শিক্ষক হিসাবে রয়েছেন হাফেজ এহসানুল বারী, হাফেজ ইউনুস আহম্মেদ, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্র লক্ষ্ণীপাশা আদর্শ পাড়ায় প্রতিষ্ঠানটির অবস্থান। এখানে বর্তমানে রয়েছে শতাধিক শিক্ষার্থী। রাহাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মুহ তামিম ও প্রিন্সিপাল মুফতি বাকি বিল্লাহ জানান, শিক্ষার জন্য এখানে রয়েছে নানা বিভাগ। উল্লেখযোগ্য হলো ইসলামিক কিন্ডার গার্ডেন(প্লে থেকে দ্বিতীয় শ্রেণী), আদর্শ নাজেরা বিভাগ(পঞ্চম শ্রেণী সমাপনী এবং মেধাবী ছাত্রদের এক বছরে হিফজের উপযোগী করে গড়ে তোলা ই লক্ষ্য । আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ। কিতাব বিভাগ। জামাত বিভাগ মাদানী নেসাব (প্রথম থেকে তৃতীয় বর্ষ)। রয়েছে লং কোস হেদায়েতুন নাহু। অনুষ্ঠানে শিক্ষার্থীরা আরবি বক্তৃতা করেন। অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন। মাদ্রাসার মুহ তামিম ও প্রিন্সিপাল মুফতি বাকি বিল্লাহ শিশু সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য অভিভাবকদের আহবান জানান।